শব্দকল্প অভিধান / ল / লড়াই করা
লড়াই করা
ক্রিয়া
- কোনও বিষয়ে শোনা কথায় বা আবেগে বিবাদ করা “জমির বাঁটোয়ারা নিয়ে শ্যাম নিজের ভাইয়ের সাথে লড়লো”
- কোনও জিনিষ পাওয়ার জন্য অত্যন্ত পরিশ্রম করা “আমি এই কাজটা করানোর জন্য চারদিন ধরে লড়াই করছি”
- কোনো কাজে অপরদের থেকে এগিয়ে যাওয়ার চেষ্টা করা “আমরা সবাই সকল ক্ষেত্রে প্রতিযোগিতা করি”
- কোনো অধিকার ইত্যাদি পাওয়া বা কোনো বস্তু বা অবস্থা বজায় রাখার জন্য সচেষ্ট থাকা “সে মানবাধিকারের জন্য লড়াই করছে”
- কোনো ব্যক্তির সঙ্গে বিবাদের কারণে দৃঢ়তাপূর্বক তার সঙ্গে লড়াই করা বা প্রশ্নোত্তর করা “খেলতে খেলতে বাচ্চারা নিজেদের মধ্যে লড়াই করতে শুরু করল”
- না চেয়েও সম্মুখীন হওয়া “অনেক খেলোয়াড়রা আঘাতের সঙ্গে যুজছে”
সমার্থক শব্দ
ঝগড়া করালড়াঝামেলা পড়াকলহ করাকিচকিচ করাবিতর্কে পড়াসংঘর্ষ করাপ্রতিযোগিতা করা